- Get link
- X
- Other Apps
২৪ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ২৫৫ কোটি টাকা
সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৪ দিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ হাজার ২৫৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব)।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা টাকার অঙ্কে প্রায় ২৭ হাজার ২৫৫ কোটি।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের অঙ্ক ৩ বিলিয়ন ডলার ছুঁতে পারে।
গত বছরের একই সময়ে প্রবাসী আয় হয়েছিল ১৯০ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসাবে এ বছর একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৩২ কোটি ৫০ লাখ ডলার।
অর্থবছরের প্রবৃদ্ধি
২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বরের প্রথম ২১ দিন পর্যন্ত) হিসাব অনুযায়ী, মোট রেমিট্যান্স এসেছে ৬৯৩ কোটি ডলার। আর গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৫৭৭ কোটি ডলার। ফলে বছরওয়ারি হিসেবে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২০ দশমিক ১ শতাংশ।
এর মধ্যে শুধু জুলাই মাসেই এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা)। আগস্টে রেমিট্যান্স আসে ২৪২ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা।
রেকর্ড রেমিট্যান্স
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল, যা বছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment